কুখ্যাত নজরুল ডাকাত জেলে থাকলেও তার সহযোগীদের তৎপরতায় সংঘাতের আশঙ্কা
রিপোর্ট: মাহবুব হোসাইন, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর (ব্রাহ্মণগাঁও) গ্রাম আবারও অশান্ত হয়ে উঠেছে। গ্রামে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত কুখ্যাত নজরুল ইসলাম বর্তমানে ১০ বছরের সাজা ভোগ করছেন। কিন্তু তার সহযোগী ও পৃষ্ঠপোষকরা প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালিয়ে গ্রামটিকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গ্রামে আবারও সন্ত্রাসের হুমকি
স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলামের সহযোগীরা তার নাম ব্যবহ…