শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ঢাকার পক্ষ থেকে পাঠানো অনুরোধ বর্তমানে পর্যালোচনা করছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার মধ্যেই বিবেচনায় রয়েছে।
শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, “প্রত্যর্পণের অনুরোধটি চলমান বিচার বিভাগীয় ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব প…