আইআইইউএমে দেড় হাজার শিক্ষার্থীর মিলনমেলা: মেগা ইফতারে ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত
আহমাদুল কবির, মালয়েশিয়া:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)-এ অনুষ্ঠিত হয়েছে দৃষ্টিনন্দন এক মেগা ইফতার অনুষ্ঠান।মঙ্গলবার ১০ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই বৃহৎ ইফতারে বিভিন্ন দেশ ও সংস্কৃতির প্রায় দেড় হাজার শিক্ষার্থী একসঙ্গে অংশগ্রহণ করে এক অনন্য মিলনমেলার সৃষ্টি করেন।প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এই মেগা ইফতার কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূম…