🟡 আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁইছুঁই

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা পর্যন্ত মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম রোববার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী,

🟨 ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম হবে ১,৯৭,৫৭৬ টাকা

🟧 ২১ ক্যারেটের দাম ১,৮৮,৫৯৫ টাকা

🟩 ১৮ ক্যারেটের দাম ১,৬১,৬৫১ টাকা

🟦 সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১,৩৪,২৫৩ টাকা

এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছিল ১,৯৫,৩…

ওমরাহ পালনে নতুন নিয়ম চালু করলো সৌদি আরব

ওমরাহ পালনের নিয়ম-নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে সৌদি আরব। নতুন এই নিয়মে ভিসা, হোটেল বুকিং, পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে থাকার অনুমোদন—সবকিছুই এখন সরকারি প্ল্যাটফর্মের আওতায় আনতে হচ্ছে। ভ্রমণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে এই পদক্ষেপ নিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। শুক্রবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

📌 ভিসা আবেদন ও হোটেল বুকিং একসঙ্গে

এখন থেকে ওমরাহ ভিসার আবেদন করার সময়ই হোটেল বুক করতে হবে। শুধুমাত্র সৌদি সরকারের অনুমোদিত “মাসার সিস্টেম” বা “নুসুক অ্…

শামসুল উলামা স্মৃতি ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (ব্রাহ্মণগাঁও) এলাকায় শামসুল উলামা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লন্ডন বাংলা টাইমস অনলাইন পত্রিকার সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জনাব জামিল আহমেদ (আঃ জলিল) কে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শামসুল উলামা ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় এবং ফাউন্ডেশন এর সভাপতি ক্বারী শেখ ছালিক আহমদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল…

যুক্তরাজ্য থেকে চুরি হওয়া সবচেয়ে দামী গাড়ি মিললো করাচিতে

পাকিস্তানের করাচির রাস্তায় পাওয়া গেল সবচেয়ে দামী ও বিলাসবহুল রেঞ্জ রোভার — যে গাড়ি ২০২২ সালের ২২ নভেম্বর যুক্তরাজ্য‑হারোগেট এলাকা থেকে চুরি হয়েছিল। ইন্টারপোল ম্যানচেস্টার এ ঘটনা নিশ্চিত করেছে এবং সিন্ধু পুলিশকে উদ্ধারে সহযোগিতা করার অনুরোধ পাঠিয়েছে।

স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, এটি যুক্তরাজ্যের “বিলাসবহুল ও সবচেয়ে দামি চুরি হওয়া গাড়ি” হিসেবে বিবেচিত হচ্ছে।  

ইন্টারপোল ম্যানচেস্টার থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাড়িতে লাগানো ট্র্যাকার ডিভাইস প্রথমে লিডসে (Leeds, যুক্তরাজ্য…

জুমার দিনের বিশেষ আমল

সপ্তাহের অন্য দিনগুলোর চেয়ে শুক্রবার, অর্থাৎ জুমার দিনের এক আলাদা গুরুত্ব রয়েছে ইসলামে। এ দিনটি শুধু একটি সাপ্তাহিক ঈদের মতোই নয়, বরং ইতিহাস, আধ্যাত্মিকতা আর দোয়া কবুলের প্রতিশ্রুতির এক অনন্য দিন। সব দিনের মধ্যে জুমাবারকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআন ও হাদিসে এ দিনের বিশেষ সম্মান ও মর্যাদার কথা বলা হয়েছে।

‍জুমার দিন কেন শ্রেষ্ঠ?

মসজিদে যেসব কাজ করা নিষেধ

মসজিদ—এটি শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং মুসলমানদের আত্মশুদ্ধি, আল্লাহর স্মরণ এবং সমাজিক ঐক্যের অন্যতম প্রতীক। মহান আল্লাহ তাআলা মসজিদকে নিজের ঘর বলে আখ্যায়িত করেছেন। তিনি এটিকে সবচেয়ে সম্মানিত স্থান হিসেবে বর্ণনা করেছেন এবং এ ঘরে বসবাসকারী মানুষদেরকে বিশেষ গুণাবলি দ্বারা ভূষিত করেছেন।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, “আল্লাহ এমন কিছু ঘরের অনুমতি দিয়েছেন, যেগুলোর মর্যাদা বৃদ্ধি পাবে এবং সেগুলোতে তাঁর নাম স্মরণ করা হবে। সেখানে সকাল-সন্ধ্যায় তাঁকে মহিমান্বিত করে এমন লোকেরা রয়েছেন—যাদেরকে ব…

ম্যানচেস্টারে হামলাকারীর নাম প্রকাশ

ম্যানচেস্টারে আজ সকালে একটি সিনাগগের বাইরে (ইহুদি উপাসনালয়) চালানো প্রাণঘাতীর হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করেছে কাউন্টার টেররিজম পুলিশ। অভিযুক্তের নাম জিহাদ আল শামি, বয়স ৩৫ বছর। তিনি সিরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

পুলিশ জানিয়েছে, ব্রিটিশ সরকারের সন্ত্রাসবাদ প্রতিরোধ কর্মসূচি ‘প্রিভেন্ট’-এর কোনো রেকর্ডেই আল শামির নাম ছিল না। অর্থাৎ, আগে থেকে তাঁর বিরুদ্ধে নজরদারির কোনো ভিত্তি ছিল না।

আরো পড়ুন: ম্যানচেস্টারে হামলা: নিহত ২

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আরও তিন…

বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

রাজধানী ঢাকাসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে দর্পণ-বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়, আর সন্ধ্যার পর শুরু হয় প্রতিমা বিসর্জন।

সনাতন ধর্মমতে, মানুষের অন্তরের আসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসাকে বিসর্জন দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই বিজয়া দশমীর মূল বার্তা।

গত ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথিতে চণ্ডীপাঠ, বোধন ও অধ…

বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক আবারও গড়লেন নতুন রেকর্ড। বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে তাঁর সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫০০ বিলিয়ন ডলার—ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারস ট্র্যাকার অনুযায়ী। এই প্রথমবারের মতো কোনো ব্যক্তির সম্পদ ৫০ হাজার কোটি ডলারের সীমা অতিক্রম করল- যা তাঁকে বিশ্বের প্রথম “হাফ-ট্রিলিয়নিয়ার” বানিয়েছে।

ডিসেম্বরে ৪০০ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করার পর, মাস্ক এখন দ্বিতীয় অবস্থানে থাকা ল্যারি এলিসনের চেয়ে ১৫০ বিলিয়ন ডলার এগিয়ে আছেন। অর্থাৎ, তিনি এ…

গাজা অভিমুখী ত্রাণবাহী বহর আটকালো ইসরায়েল, গ্রেটা থুনবার্গসহ শতাধিক আটক

গাজায় ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় সব নৌযান আটক করেছে ইসরায়েলি সেনারা। বহরে থাকা মোট ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টি ইতোমধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে। এসব নৌযানে অংশ নিয়েছিলেন বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন মানবাধিকারকর্মী, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও রাজনীতিবিদ।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ এবং আইনসম্মত নৌ-অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ করা হয়েছে।” আটক যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নেওয়া…