‘যুক্তরাজ্য স্থানীয় নির্বাচন: লেবারকে নয়, মানুষ ঘৃণা করছে স্টারমারকে’ —
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ঘিরে অসন্তোষ আরও প্রকাশ্যে আসছে। স্থানীয় নির্বাচনে রিফর্ম ইউকের উত্থান এবং লেবারের খারাপ ফলাফলের পর দলটির একাধিক এমপি স্টারমারের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন।
বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় এক লেবার এমপি বলেন, “স্বস্তির বিষয় হলো মানুষ আসলে লেবারকে ঘৃণা করে না… তারা ঘৃণা করে স্টারমারকে।”সাধারণত প্রধানমন্ত্রীবিরোধী হিসেবে পরিচিত নন এমন এক এমপির এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যে এল…