প্রথিতযশা সাংবাদিক মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী আজ
১৯১১ সালে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জন্ম নেওয়া এই মানুষটি কলমকে মানুষের অধিকারের শক্তিশালী অস্ত্রে পরিণত করেছিলেন। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তিনি জনকল্যাণমুখী সাংবাদিকতার নতুন ধারা সৃষ্টি করেন