সংঘাতহীন প্রচার আর ভোটমুখী মানুষে সিলেটে তৈরি হলো ‘মডেল নির্বাচন’-এর দৃষ্টান্ত

নিউজ রিপোর্ট: পোস্টার, মিছিল আর ভুরিভোজের চেনা নির্বাচনি দৃশ্য না থাকলেও সিলেটে ভোটের উত্তাপ কমেনি। বরং শান্ত পরিবেশ, প্রার্থীদের সহনশীল আচরণ এবং ভোট দিতে গ্রামে ফেরার প্রবণতায় সিলেটের নির্বাচনি প্রচার ইতোমধ্যে ‘মডেল প্রচার’ হিসেবে আলোচনায় এসেছে।

নতুন আচরণবিধির কারণে পোস্টারিং ও আপ্যায়নের দৃশ্য অনুপস্থিত থাকলেও প্রার্থীদের প্রচারে কোনো ঘাটতি নেই। পাড়া-মহল্লা থেকে গ্রাম পর্যন্ত পথসভা, গণসংযোগ ও স্লোগানে দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। এতে ভোটারদের আগ্রহও স্পষ্টভাবে চোখে পড়ছে।

ছয…

সিলেট-১ আসনে ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা খন্দকার আব্দুল মুক্তাদিরের

সিলেট-১ আসন (মহানগর ও সিলেট সদর) উন্নয়নের লক্ষ্যে ১১ দফা অঙ্গীকার ও তা বাস্তবায়নের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কাজিটুলাস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

‘কর্মসংস্থান, মানবিক উন্নয়ন ও টেকসই নগরায়নের রোডম্যাপ’ শিরোনামের এই ইশতেহারে নির্বাচিত হলে সিলেট-১ আসনকে কেন্…

নিখোঁজ লন্ডন প্রবাসীর মরদেহ হাওর থেকে উদ্ধার, নাম বুরহান উদ্দিন শফি

সিলেটের জকিগঞ্জ উপজেলার হাওর থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়ানো ও গলায় দড়িবাঁধা অজ্ঞাত মরদেহটির পরিচয় সনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিহত ব্যক্তি বুরহান উদ্দিন শফি (৫৯)।

পুলিশ জানায়, বুরহান উদ্দিন শফির পিতার নাম মৃত সমছু মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন। তিনি লন্ডন প্রবাসী ছিলেন।

গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।…

সিলেট সিটি ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির ধানের শীষের প্রচারণা জোরদার

নিউজ রিপোর্ট: সিলেট সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রচারণায় উপস্থিত ছিলেন ব্রুকলিন পূর্ব নিউইয়র্ক উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স এবং জিয়া মঞ্চের কেন্দ্রীয় সদস্য প…

সিলেট–১ আসনে বিএনপি প্রার্থী মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

নিউজ রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট–১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। নগরীর শাহী ঈদগাহ এলাকার আল্লাহ চত্বরে এ কার্যালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা জোরদার এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের অংশগ…

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া: সিলেটে ডাকসু ভিপি সাদিক কায়েম

নিউজ রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, আর ‘না’ ভোট মানে বিচারিক হত্যাকাণ্ড ও দালালী রাজনীতিকে সমর্থন করা। তিনি দাবি করেন, ছাত্রসমাজ ও সাধারণ মানুষ ইতোমধ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’ আয়োজিত গণজমায়েতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে ডাকসু, জাকসু, চ…

৫৪ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৫০ লাখ টাকা বিতরণ করল বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট

সিলেট বিভাগের ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসেবে ৫০ লাখ টাকা বিতরণ করেছে চ্যারিটেবল সংস্থা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (বিএসইটি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) সিলেট সদর উপজেলার খাদিম পাড়ায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুহিব উদ্দিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো.

নিয়োগ বাণিজ্যের মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

নিয়োগ বাণিজ্যের অভিযোগে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আট কর্মকর্তা-কর্মচারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আসামিরা জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে তাদের জেলহাজতে পাঠায়। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে, যার তদন্তে তৎকালীন উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক দুর্নীতির প্রমাণ পাওয়া যায়।

নির্বাচনে জয় পেলে সিলেটের বন্যা সমস্যায় খাল খনন কর্মসূচি ফের শুরু হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে এক নির্বাচনি সমাবেশে ঘোষণা করেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে বন্যা সমস্যার সমাধানে খাল খনন কর্মসূচি পুনরায় শুরু হবে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে ক্ষমতাসীন দলের অপব্যবহারের ফলে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। যুবসমাজের কর্মসংস্থান এবং উন্নয়নের নামে লুটপাটের বিরুদ্ধে তিনি কঠোর সমালোচনা করেন। সমাবেশে হাজারো সমর্থক উপস্থিত ছিলেন, যা বিএনপির নির্বাচনি প্রচারণার শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

আলিয়া মাদরাসা মাঠে জনসমাবেশে নির্বাচনি প্রচারণা শুরু করলেন তারেক রহমান

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন, যা পুরো এলাকা উৎসবমুখর করে তোলে। তারেক রহমানের হাস্যোজ্জ্বল উপস্থিতি এবং সমর্থকদের উচ্ছ্বাসে মঞ্চে উঠার মুহূর্তটি ছিল স্মরণীয়। এই সমাবেশের মাধ্যমে বিএনপি নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন প্রদর্শন করতে চায়।