সিলেটে বিএনপির ভূমিধসের আভাস, ১৯ আসনের মধ্যে ১৭টিতে এগিয়ে ধানের শীষ
দীর্ঘদিন পর জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। অনেক এলাকায় ভোটের আমেজ ছিল ঈদের আনন্দের মতো। যদিও ভোটদানের হার খুব বেশি নয় বলে ধারণা করা হচ্ছে, তবুও ফলাফলে বিশেষ করে সিলেট বিভাগে চমক দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৭টিতেই জয়ের পথে রয়েছে ধানের শীষ প্রতীক। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সনাতন ধর্মাবলম্বী ভোটার ও চা বাগান এলাকার ভোটারদের উল্লেখযোগ্য সমর্থন বিএনপির এই অগ্রয…