বিদেশি পর্যটক আকর্ষণে সিলেট বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনা: বিমানমন্ত্রী

বিদেশি পর্যটকদের আকর্ষণ এবং দেশের পর্যটন শিল্পের বিকাশে সিলেট বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত হারমোনি ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে…

মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মাধবপুর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কৃত

হবিগঞ্জ প্রতিনিধি

মাদক সেবন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শামীম আহমেদের বিরুদ্ধে ওঠা…

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সদস্য পদে দায়িত্ব পেলেন পারভেজ আহমেদ

সিলেট, প্রতিনিধি:জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য (সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমে সংযুক্ত) পদে দায়িত্ব পেয়েছেন সিলেট সদর উপজেলার উত্তর বাগবাড়ী এলাকার বাসিন্দা পারভেজ আহমেদ।

সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে জারি করা এক দায়িত্ব প্রদানপত্রে এ তথ্য জানানো হয়। দায়িত্বপত্রে উল্লেখ করা হয়, পারভেজ আহ…

দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে মৌলভীবাজারে দোয়া মাহফিল

মৌলভীবাজার প্রতিনিধি:যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়া এবং গুরুত্বপূর্ণ কেবিনেট দায়িত্ব লাভ করায় কাউন্সিলর আবু তালহা চৌধুরীর সম্মানে মৌলভীবাজারে দোয়া ও শুভকামনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১ জুন) মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরা…

স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতির পথে সিলেট, একসঙ্গে দুই হাসপাতাল প্রকল্পে আশার আলো

দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ঘুচিয়ে সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একযোগে ব্যাপক তৎপরতা শুরু করেছেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী। অবহেলা আর আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে নবনির্মিত সিলেট জেলা হাসপাতাল। একই সাথে সিলেটে চীনা বিনিয়োগে ১ হাজার শয্যার একটি আন্তর্জাতিক মানে…

প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি সিলেটের সাদাপাথরে ঈদের ছুটিতে পর্যটকদের ঢল

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। ঈদের তৃতীয় দিন শনিবারও সকাল থেকেই পর্যটকদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় প্রশাসনের ধারণা, শুক্রবারের তুলনায় শনিবার পর্যটকের সংখ্যা আরও বেড়েছে।

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচ…

সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু হচ্ছে

সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির-এর উদ্যোগ ও প্রচেষ্টায় শিগগিরই সিলেট-চট্টগ্রাম এবং সিলেট-কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই দুই রুট চালু হলে সিলেটের সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর চট্টগ্রাম এবং পর্যটননগরী কক্সবাজারের সরাসরি যোগাযোগ আরও সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ…

দলীয় প্রতীক ছাড়াই এবারের সিলেট সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নতুন সমীকরণ, কে হচ্ছেন আগামীর মেয়র?

সিলেট সিটি নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ! এবার দলীয় প্রতীক ছাড়াই হবে ভোট। প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তাই হয়ে উঠছে মূল ফ্যাক্টর। নগরবাসীর একটাই প্রশ্ন—কে হচ্ছেন পরবর্তী মেয়র?

সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে টাইগাররা

সিলেট টেস্টে ৭৮ রানের দাপুটে জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে শুধু সিরিজই নিজেদের করে নেয়নি টাইগাররা, গড়েছে একাধিক ইতিহাসও। ঘরের মাঠে এই প্রথম পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করল বাংলাদেশ। পাশাপাশি টানা দ্বিতীয়বার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার অনন্য কীর্তিও গড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন লিটন দাস ও তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মুহূর্তে ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করেন লিটন। তার অনবদ্য ইনিংসে ভর করে …

বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও আইনজীবী অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছ…